• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ম্যাট্রেসের নৌকায় চড়ে সদাই কিনছেন শারজাহবাসী 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

৭৫ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়ে দুবাই-শারজাহ-আবুধাবি এখন বানভাসিদের শহর। এর মাঝেও জীবন থেমে নেই।
তাই নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় ঘর থেকে বের হতে শহরের বাসিন্দারা নিজেরাই তৈরি করছেন বিচিত্র সব নৌকা।নৌকা তৈরির কাজে কেউ ব্যবহার করছেন ককশিট অথবা কাঠ; কেউ আবার ঘরের ম্যাট্রেস নিয়ে ভেসে বেড়াচ্ছেন! নৌকার বৈঠায়ও আছে বৈচিত্র্য এই কাজে ব্যবহৃত হচ্ছে মব বা ঘর ঝাট দেওয়া বড় ব্রাশ।

Advertisements

মূলত বাজার সদাই করার কাজে ব্যবহার করার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী উপমহাদেশীয়রাই এই নৌকা গুলো তৈরি করেছেন। যাওয়া আসার পথে অনেকেই এই নৌকার মাঝিদের কাছে বানের পানিতে ডুবে থাকা রাস্তা পারাপারে সাহায্য চাইছেন।

শারজাহর আল মাজাজ আবাসিক এলাকায় এই ধরনের বেশকিছু নৌকা দেখা যায়, যারা মুদি দোকান থেকে সদাই কিনছিল।

এরকমই একটি নৌকা চালাচ্ছিলেন ৩৩ বছর বয়সী মোহাম্মদ ইসমাইল। নৌকায় এক জন যাত্রী নেন তিনি। ইসমাইল জানান, তিনি যাত্রীদের কাছে কোনো টাকা দাবি করেন না যাত্রীরা যা দেন তাতেই তিনি খুশি।

ওমর নামে আরেকজন জানান, তিনি ইতোমধ্য তিন জনকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন এবং আরও বেশ কিছু কল পেয়েছেন যারা বাড়ির গেইটে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু তার নৌকায় এক সঙ্গে দুই জনের বেশি লোক নেওয়া যায় না। খবর খালিজ টাইমস

আরব আমিরাতের উপকূলীয় শহরগুলো সচরাচর রুক্ষ এলাকা হিসেবে পরিচিত।  এখানে সারা বছরে গড়ে ১০০ মিলিমিটারের কম বৃষ্টিপাত হয়। তবে এবার স্মরণকালের রেকর্ড বৃষ্টিপাতে নজিরবিহীন বন্যা দেখা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত জুড়ে।

২৪ ঘণ্টার অস্বাভাবিক বৃষ্টিতে এমন রেকর্ড বন্যার পর কৃত্রিমভাবে বৃষ্টি নামানো নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দিয়েছে।


আরো খবর