• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত 

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

তাকে ধরিয়ে দিতে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার।

Advertisements

অভিযানের সময় ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ডিস্ট্রিক্ট রিজার্ভড ফোর্সের সদস্য (ডিআরজি)।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। বিনাগুন্ডা গ্রামের কাছে একটি বনে মাওবাদীদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয়। যৌথ টহল দল একটি বন ঘেরাও করলে তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। তখন দুপুর ২টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে প্রায় ১৪ ঘণ্টা ওই বন্দুকযুদ্ধ স্থায়ী হয়েছিল। ঘটনাস্থল থেকে বন্দুক, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ডিআরজি–বিএসএফ যৌথ দল এই অভিযান পরিচালনা করে। মাওবাদী তৎপরতার প্রতিরোধে ২০০৮ সালে ডিআরজি প্রতিষ্ঠিত হয়। আর বিএসএফকে ওই এলাকায় বিদ্রোহ দমন অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

গত ২ এপ্রিল এ রাজ্যের বিজাপুরের জঙ্গলে আরেকটি বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়। এ নিয়ে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।


আরো খবর