• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

‘আমি সৃজিতের স্ত্রী, এটাই দুর্ভাগ্যের’, মিথিলার আক্ষেপ 

বিনোদন ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

সম্প্রতি বেশিরভাগ সময় ঢাকায় থাকছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ মিথিলা।  তবে কি সৃজিতের সঙ্গে সংসার জীবন ভালো কাটছে না?এ নিয়ে গুঞ্জন, গুজব সবই চলছে।

Advertisements

কেউ কেউ বলছেন, সৃজিতের সঙ্গে বাদানুবাদ হয়েছে। আবার কেউ বলেন, দুজনের সংসারে গন্ডগোল হচ্ছে।তবে কি নিয়ে হতে পারে জানা নেই কারও। যদিও অনেকের ধারণা, সৃজিতের বাড়িতে পাইথন এনে পোষাটা মানতে পারছেন না মিথিলা। কে বা মানবে?

এ নিয়ে প্রশ্ন করলে মিথিলা জানান, তিনি সাপের ভক্ত নন কখনই তবে সৃজিতকে এ নিয়ে বাধাও দেননি।

তাহলে সমস্যাটা কোথায়? মিথিলা যা বললেন তার অর্থ দাঁড়ায়, সৃজিতের স্ত্রী হওয়াটাই তার জন্য দুর্ভাগ্যের বিষয়।

সম্প্রতি অভিনেত্রী বলেন, সৃজিতকে কেউ বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করে না, কিন্তু আমাকে করে। বাংলাদেশে সবাই সৃজিতকে চেনে ভারতের পরিচালক হিসেবে। আর আমাকে সৃজিতের বউ হিসেবে চেনে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। আমি অভিনেত্রী, অভিনয় করি। এখন পিএইচডি করছি – এটা কি আমার নিজের পরিচয় হওয়ার জন্য যথেষ্ট নয়?

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। তাহসান-মিথিলার সংসারে একমাত্র সন্তান আইরা এখন মিথিলার কাছেই থাকে।


আরো খবর