• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সুয়ারেসের গোলে মেসিহীন মায়ামির ড্র

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

ইনজুরিতে এই ম্যাচেও খেলা হয়নি লিওনেল মেসির। তবে তার সাবেক বার্সা সতীর্থ ও প্রিয় বন্ধু লুইস সুয়ারেস খেললেন।

Advertisements

গোলের দেখাও পেলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার। তবে শেষ পর্যন্ত জয় নয়, ড্র নিয়েই মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।এগিয়ে গিয়েও নিউইয়র্ক সিটি এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাব।

মেসিকে ছাড়া বেশ বিবর্ণ ইন্টার মায়ামি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়া মেজর লিগ সকারের সবশেষ চার ম্যাচের দুটিতে হেরেছে তারা। জিতেছে মাত্র একটিতে। অন্যটি ড্র।

ফোর্ট লডারডেলের চেস স্টেডিয়ামে খেলার চতুর্দশ মিনিটে মায়ামিকে এগিয়ে নেন সুয়ারেস। চলতি মৌসুমে ৭ ম্যাচে ৫ গোল হলো তার। তবে লিভারপুল ও বার্সেলোনার সাবেক স্ট্রাইকারের গোলে এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি মায়ামির।

৩৪তম মিনিটে নিউইয়র্ক সিটি এফসির হয়ে সমতা ফেরান কোস্টারিকার তারকা আলনসো মার্তিনেজ। বাকি সময় আর কোনো গোলের দেখা পায়নি কোনো দলই।

এর আগের ম্যাচে নিউইয়র্ক রেড বুলের কাছে ৪-০ গোলে বিধস্ত হয়েছিল ইন্টার মায়ামি। আর এবার ড্রয়ের পরও দ্বিতীয় স্থানে আছে তারা। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সিনসিনাটি ম্যাচও খেলেছে একটি কম। ৭ ম্যাচ খেলে মায়ামির পয়েন্ট ১১, আর ৬ ম্যাচ থেকে সিনসিনাটির পয়েন্ট ১২।

আগামী মঙ্গলবার মেক্সিকান ক্লাব মনতেরির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ইন্টার মায়ামি। এই ম্যাচ দিয়ে মেসির ফেরার সম্ভাবনা রয়েছে। তবে দলের সেরা তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন মায়ামির কোচ তাতা মার্তিনো।


আরো খবর