• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

একজনকেই বিয়ে করলেন জোড়া লাগা ২ বোন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

দুই বোনকে বিয়ে করেছেন জোশ বোলিং নামে যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য। তিনজনের সংসারও চলছে বেশ।

Advertisements

অবশ্য বিয়ের ঘটনা তিন বছর আগের। তবে সম্প্রতি সে খবর সামনে আনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট।

১৯৯০ সালে ৭ মার্চ যুক্তরাষ্ট্রের মিনেসোটার মাটিতে দুটি মাথা এবং এক শরীরের সঙ্গে জন্মগ্রহণ করেন অ্যাবিগেল লোরেন হেনসেল ও ব্রিটানি লি হেনসেল।

১৯৯৬ সালে ‘দ্য অপরাহ উইনফ্রে শো’উপস্থিতির মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি পান অ্যাবি ও ব্রিটানি।

তখন জানানো হয়,  দুই বোনোর শরীর এক হলেও দুজন দুই ব্যক্তিত্বের অধিকারী। কারণ মস্তিষ্ক আলাদা। যে কারণে তাদের ইচ্ছা-অনিচ্ছা, চিন্তাভাবনা, কল্পনা, স্বপ্ন, মানসিক অনুভূতি সবই আলাদা।

দুজনের খাদ্যাভাসও ভিন্ন। তাদের হৃৎপিণ্ড, পিত্তাশয় ও পাকস্থলী আলাদা। তাই ক্ষুধাও আলাদা আলাদা সময়ে পায়।

এই যমজ বোনের বাবা প্যাটি ও মা মাইক জানিয়েছিলেন, জন্মের সময় যমজদের আলাদা করলে তাদের বাঁচানো যেত না। অথবা যেকোনো একজনকে মরতে হবে। মা-বাবার মন তাতে রাজি হয়নি। কোনো সন্তানকেই হারাতে চাইছিলেন না তারা।  তাই অপারেশন করে আলাদা করার সিদ্ধান্ত নেননি তারা। এভাবেই বড় হয়েছে তাদের জোড়া লাগানো সন্তান।

গণমাধ্যম পিপল ম্যাগাজিন বলছে, বর্তমানে শিক্ষকতার পেশায় আছেন অ্যাবি ও ব্রিটানি। অ্যাবি শেখান অঙ্ক এবং আর ব্রিটনি ইংরেজি পড়ান।


আরো খবর