• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

রাজাকারদের কুখ্যাত ইতিহাস তুলে ধরা উচিত: বাহাউদ্দিন নাছিম

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

শনিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘মুক্তিযুদ্ধে মঠবাড়ীয়া ও দক্ষিণাঞ্চল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Advertisements

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, আজ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হয়েছে। কিন্তু রাজাকারদের তালিকা প্রণয়ন করা হয় না। মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি যারা এই যুদ্ধের বিরোধিতা করেছে, মা বোনদের সম্ভ্রমহানি করেছে, সেসব কুখ্যাত ইতিহাসও তুলে ধরা উচিত। হোক সেসব পাকিস্তানি দোসরদের ইতিহাস, তবুও সেসব ইতিহাস জনগণকে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, বইটি প্রকাশের ক্ষেত্রে লেখককে যারা অনুপ্রাণিত করেছেন, তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা রইল। এ পৃষ্ঠপোষকতার কারণেই দেশের ইতিহাসকে বিকৃতির হাত থেকে রক্ষা করা যাচ্ছে। ইতিহাস সংরক্ষণের যে দাবি এসেছে, তা বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সদিচ্ছা প্রয়োজন।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা দেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, যারা এখনো পাকিস্তানিদের দোসর হিসেবে কাজ করছে। তাদের ইতিহাসও আগামী প্রজন্মের জানা উচিত। যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নাম থাকবে, ততদিন মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা জ্বলজ্বল করবে।

বাহাউদ্দীন নাছিম আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক, সোনার বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, সে লক্ষ্য বাস্তবায়নের সংগ্রাম এখনো চলছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে সে সংগ্রাম আমরা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাবো।


আরো খবর