• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দাড়ির ওপর শত বছরের নিষেধাজ্ঞা তুলে নিল ব্রিটিশ সেনাবাহিনী

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এবার দাড়ি রাখার ওপর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের

Advertisements

তবে দাড়ি ও গোঁফ পরিষ্কার-পরিচ্ছন্ন এবং সুবিন্যস্ত রাখতে হবে। বিষয়টি নিয়মিত নজরদারিও করা হবে।

এই নীতি বাস্তবায়নের মাধ্যমে নতুন প্রজন্মকে ব্রিটিশ সেনাবাহিনীতে আকৃষ্ট করা সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

ব্রিটিশ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে,  টানা কয়েক বছর বিষয়টি নিয়ে নীতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে কার্যকারিতা, স্বাস্থ্য বা নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে না শর্তে শিখ, মুসলিম এবং রাস্তাফারিয়ানদের মতো কয়েকটি নির্দিষ্ট ধর্মের সেনাদের দাড়ি রাখার অনুমতি দিয়েছিল ব্রিটিশ সেনাবাহিনী।

বিবিসি জানিয়েছে, এ নীতি গ্রহণের পরও নির্দিষ্ট কিছু অনুষ্ঠানে বা প্রয়োজনে সেনা এবং কর্মকর্তাদের শেভ করার নির্দেশ দেওয়া হবে।

এর আগে ডেনমার্ক, জার্মানি এবং বেলজিয়ামের মতো কয়েকটি দেশের সেনাবাহিনী সৈন্যদের দাড়ি রাখার অনুমতি দেয়।

যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে সেনাবাহিনীই সবার পরে দাড়ি রাখার অনুমতি দিয়েছে।  দীর্ঘদিন ধরেই দেশটির নৌবাহিনীতে দাড়ি রাখার অনুমতি দিয়েছে এবং বিমান বাহিনী ২০১৯ সালে দাড়ির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।  কিন্তু সেনাবাহিনী এ বিষয় কঠোর নীতি বজায় রেখেছিল।


আরো খবর