• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলকে নির্দেশ

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :

Advertisements
সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বলেছে, ইসরায়েলকে বিলম্ব ছাড়াই জরুরি ভিত্তিতে গাজায়  প্রয়োজনীয় মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে হবে।

কয়েক সপ্তাহের মধ্যে গাজায় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, এমন সতর্কতার পর আদালতের এ আদেশ এলো। তবে ইসরায়েল সাহায্য বন্ধ করার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে।

আদালতের আদেশের প্রতিক্রিয়ায় ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘসহ অন্যদের সঙ্গে মিলে তারা গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে ত্রাণ সরবরাহ বজায় রাখতে কাজ করছে। তারা নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে। মন্ত্রণালয় আরও বলেছে, গাজায় বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধ শুরুর জন্য হামাস দায়ী।

গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নিতে জানুয়ারিতে ইসরায়েলকে আদেশ দিয়েছিল দ্য হেগের এ আন্তর্জাতিক আদালত। এ আদেশ আরও জোরদারের আবেদন জানিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এরপরই নিরবচ্ছিন্ন ত্রাণ প্রবাহ চালুর নির্দেশ এলো।

আইসিজের আদেশ আইনত মানা বাধ্যতামূলক। তবে এ আদালত আদেশের বাস্তবায়ন করতে পারে না।


আরো খবর