• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলের হামলায় নিহত ৩৬

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :
সিরিয়ান শহর আলেপ্পোর কাছে বিমান হামলায় অন্তত ৩৬ জনের প্রাণ গেছে। বিভিন্ন প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

Advertisements

খবর বিবিসির।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা একটি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে বেশ কয়েকটি স্থানে ইসরায়েল হামলা চালিয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওইএচআর) বলেছে, হামলার লক্ষ্যবস্তু ছিল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত অস্ত্রের গুদাম।

ইসরায়েলের সামরিক বাহিনী বিবিসিকে বলেছে, তারা বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বিষয়ে তারা কোনো মন্তব্য করবে না।

দুটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, নিহত ৩৮ জনের মধ্যে পাঁচজন হিজবুল্লাহ যোদ্ধা রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বেসামরিক নাগরিকদের পাশাপাশি সিরিয়ান সামরিক কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

এসওইএচআর বলেছে, কয়েক ডজন লোক আহত হয়েছেন। এটি আরও বলেছে, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কয়েকটি স্থানে হামলা হয়।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল দেশটিতে শত শত হামলা চালিয়েছে। বিশেষ করে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপরই হামলা হয়েছে। এসব গোষ্ঠী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের গুরুত্বপূর্ণ সমর্থক।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে। এর পর থেকে সিরিয়ায় হামলা বেড়েছে। অবশ্য হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের ওপর বারবার রকেট হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, নতুন এ বিমান হামলা আলেপ্পোয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চালানো ড্রোন হামলার সঙ্গেই ঘটেছে। এতে আরও কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা উল্লেখ করেনি প্রতিরক্ষা মন্ত্রণালয়।


আরো খবর