• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশের কাছে সাকিবকে পাওয়া ‘সৌভাগ্যের’

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্পোর্টস ডেস্ক :

Advertisements
মাঠের একপ্রান্তে ফুটবল খেলছিলেন সবাই। নাজমুল হোসেন শান্ত উইকেট দেখতে ডেকে নিয়ে এলেন সাকিব আল হাসানকে। আগের দিনের অনুশীলনেও ছিল একই রকম দৃশ্য।
প্রায় এক বছরের লম্বা বিরতি দিয়ে টেস্ট খেলতে নামছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় হারের পর তার অন্তর্ভুক্তি চাঙা করেছে দলকে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস বলছেন, সাকিবকে পেয়ে খুব খুশি তারা।

শুক্রবার চট্টগ্রামে তিনি বলেন, ‘সাকিবকে স্কোয়াডে পাওয়া সত্যিই সৌভাগ্যের বিষয়। তাকে ড্রেসিংরুমে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে। তার অভিজ্ঞতা বেশ গুরুত্বপূর্ণ। দলকে নিংড়ে দেয়, ছেলেরা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তাই তাকে ফিরে পেয়ে আমরা খুবই খুশি। ’

শুধু শান্তই নন, সাকিবের লম্বা সময় কথা হয়েছে পোথাসের সঙ্গেও। এদিন অবশ্য ব্যাটিং–বোলিং করেননি তিনি, কাজ করেছেন নিজের ফিটনেস নিয়ে। গত কয়েক মাসে নানা ইনজুরি নিয়ে ভোগা সাকিবকে ফিট হিসেবেই দেখেছেন ভারপ্রাপ্ত হেড কোচ।

সংবাদ সম্মেলনে পোথাস বলছিলেন, ‘সাকিবকে দেখে মনে হচ্ছে ওজন কমিয়েছে। বিপিএলে ভালো খেলেছে, ডিপিএলে দারুণ শুরু করেছে। সে হাসিখুশি আছে এবং এমন সাকিবকেই আপনি দেখতে চাইবেন। ’

‘সাকিব দলকে শান্ত করে। সে একজন ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। এত বছর ধরে সে একজন প্রফেশনাল ক্রিকেটার। সে জানে সে কী করেছে এবং কী করেনি। সে কন্ডিশনে মানিয়ে নেবে। এ কারণেই সে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটার। ’


আরো খবর