• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাকিব আমার কাছে আসে, উৎসাহ না পেয়ে চলে যায়: হাফিজ

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া বিএনএমে যোগদান এবং সাকিব আল হাসানের সঙ্গে ছবির বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

Advertisements

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট জানতে অনেক জুনিয়র সেনা কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেন। ভোটের কয়েক মাস আগে দু-তিনজন সাবেক সেনা কর্মকর্তা আমাকে পরামর্শ দেন নতুন দল করার। সরকারের পক্ষ থেকেও কয়েকজন ভেবেছিলেন আমি বিএনপি ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছি।

সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা বিএনএম গঠন করেন বলে জানান মেজর হাফিজ। তিনি বলেন, তারা আমাকে সেখানে যোগ দেওয়ার অনুরোধ জানান এবং তারাই সাকিব আল হাসানকে নিয়ে আসেন। সাকিবকে আমার কাছে নিয়ে এলে আমি তাকে বলি, রাজনীতি করা তোমার বিষয়, তুমি এখনো খেলাধুলা করছো, রাজনীতি করবে কি না ভেবে দেখো। আমার কাছ থেকে উৎসাহ না পেয়ে সে চলে যায়। এ ঘটনা নির্বাচনের চার-পাঁচ মাস আগের।

মেজর হাফিজ বলেন, রাজনৈতিক অঙ্গন এখন নিস্তরঙ্গ। সেই নিস্তরঙ্গ আবহাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে একটি ছবি, আমার আর সাকিব আল হাসানের ছবি। এটি নিয়ে মনের মাধুরী মিশিয়ে কয়েকটি সংবাদপত্র নানা ধরনের সংবাদ পরিবেশন করছে, যাতে করে আমার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে।

তিনি আরও বলেন, আমি অত্যন্ত মর্মাহত হয়েছি। দেশে কত অপকর্ম করে যাচ্ছে এই সরকার। একতরফা ডামি নির্বাচন করল, এ নিয়ে তো পত্রিকায় কিছু দেখি না। দেশে ব্যাংকিং খাতে লুটপাট চলছে কয়েক বছর ধরে, এসব নিয়ে কোনো রিপোর্ট দেখি না। সাগর-রুনি হত্যাকাণ্ডের কেন কূল-কিনারা হচ্ছে না। যেসব পত্রিকা আমাকে নিয়ে বিষোদগার করে, তাদের এখানে এ নিয়ে কিছু দেখি না।

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, আমার মনে হয়, সরকারের বিভিন্ন অপকর্ম লুকিয়ে রেখে, জনগণের দৃষ্টি অন্যত্র নিতে আমার বিরুদ্ধে এ বিএনএম সৃষ্টির কাল্পনিক কাহিনীর অবতারণা চালানো হয়েছে। আমি নির্বাচন কমিশনে কাউকে পাঠাইনি।


আরো খবর