• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নির্বাচনে জিতে তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে সতর্ক করলেন পুতিন

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

রাজশাহী সাংবাদ ডেস্ক :

Advertisements
পুতিন বলেন, আমরা সেখানে (ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে) ফ্রেঞ্চ এবং ইংলিশ ভাষায় কথোপকথন শুনতে পাই। ওখানে তাদের জন্য ভালো কিছু নেই। কারণ তারা দলে দলে মারা যাচ্ছে।

এই সময় তিনি ন্যাটো এবং রাশিয়ার পূর্ণমাত্রায় যুদ্ধের সম্ভাবনার কথাও বলেছেন। পুতিন বলেন, আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব…কিন্তু সবাই জানে যে এটি তৃতীয় বিশ্বযুদ্ধের এক ধাপ কাছে আমাদের নিয়ে যাবে। আমি মনে করি না কেউ এতে আগ্রহী। খবর আরটি।

গত মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনের যুদ্ধে ফরাসি সৈন্যদের অংশগ্রহণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। যদিও পরে তিনি রাশিয়ার সঙ্গে যুদ্ধের উসকানি চান না বলে মন্তব্য করেন।

ম্যাক্রোঁর মন্তব্যের প্রেক্ষিতে পুতিন বলেছিলেন, ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার কথা বলে ফরাসি সৈন্যরা যেভাবে যুদ্ধক্ষেত্রে অবস্থান নিয়েছে তা সেখানে অবস্থানরত অন্যান্য ভাড়াটে যোদ্ধাদের চেয়ে ভিন্ন কিছু নয়। রাশিয়া চায় ফ্রান্স পরিস্থিতিকে আরও জটিল না করে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করবে।


আরো খবর