• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

লিঙ্গ বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক: সমাজকল্যাণমন্ত্রী

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

রাজশাহী সংবাদ ডেস্ক :

Advertisements
শনিবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আপনারা (তৃতীয় লিঙ্গ) সামাজিকভাবে পিছিয়ে আছেন। সে জায়গা থেকে আপনাদের এগিয়ে নিতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

উপস্থিত তৃতীয় লিঙ্গদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের প্রধান সমস্যা আবাসন। সেই সমস্যা সমাধানে আমরা জমি খুঁজছি। যেখানে আপনারা একসঙ্গে থাকবেন এবং একইসঙ্গে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা আট উপজেলায় কতজন সংখ্যায় আছেন এবং কীভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে ব্যবস্থা করবো।

দীপু মনি বলেন, আপনাদের চিকিৎসার জন্য আপনারা সরাসরি জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসার ব্যবস্থা হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। ইতোমধ্যে আপনাদের চাকরির জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যদি আপনারা যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক ডকুমেন্টারি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

মুক্ত আলোচনায় তৃতীয় লিঙ্গদের পক্ষে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন দলনেত্রী মৌসুমী, তামান্না চৌধুরীসহ অন্যরা।


আরো খবর