• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বিরোধী দলগুলাকে নিশ্চিহ্ন করতে চায় সরকার: মঈন খান

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

শনিবার (১৬ মার্চ) সদ্য কারামুক্ত যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পলের বাসায় খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

Advertisements

মঈন খান বলেন, পরপর তিনটি নির্বাচন গায়ের জোরে করে সরকার ভাবছে, তারা জয়ী হয়েছে। আসলে সরকারের যেটা হয়েছে, সেটা হচ্ছে তাদের চরম পরাজয়। পরাজয় এই কারণে যে সরকারকে ১২ কোটি ভোটার প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, ‘বিরোধীদলের ওপরে জুলুম করে, নির্যাতন করে নিশ্চিহ্ন করা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। ’

‘বিএনপি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলেছে’ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঈন খান বলেন, বিএনপি যদি আন্দোলনের সক্ষমতা হারিয়ে ফেলত, তাহলে দিন দিন কেন আমরা সরকারের কাছ থেকে হুমকি পাচ্ছি।

যুবদলের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম পল বলেন, জেলখানার ভেতরে অমানবিক নির্যাতন করা হয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হওয়া উচিত না। র‌্যাব, পুলিশ, ডিবি কার্যালয়ে যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে, যেগুলো বড় ক্রিমিনালের জন্য সেগুলো রাজনৈতিক নেতাদের জন্য ব্যবহার করা হয়েছে।


আরো খবর