• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজশাহী মহানগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বাণীতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

এই পবিত্র দিনে বিশ্বজগতের সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। তিনি ছিলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.), বিশ্ব মানবতার মুক্তির দূত। তাঁর পবিত্র জীবন ও আদর্শে রয়েছে শান্তি, সাম্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনন্য শিক্ষা। তাঁর দেখানো পথ অনুসরণ করে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, বৈষম্য ও অসহিষ্ণুতা দূর করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবে।

আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর উসিলায় আমাদের সকলের জীবন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে পরিপূর্ণ হোক। রাজশাহী মহানগরবাসীর মধ্যে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও সুদৃঢ় হোক। মহান আল্লাহ আমাদের সবাইকে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন, আমিন।


আরো খবর