• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির অভিযানে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আরএমপির অভিযানে গ্রেপ্তার ৬
আরএমপির অভিযানে গ্রেপ্তার ৬

রাজশাহী মহানগরীতে কর্ণহার থানা পুলিশ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস, খেজুর পাতার পাটি ও নগদ অর্থ জব্দ করা হয়। সোমবার রাত সোয়া ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ চকদর্শনপাড়া গ্রামে অভিযান পরিচালনা কওে তাদেও গ্রেপ্তার করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত মো: লিমন হোসেন (২৮) মান্নানের ছেলে মৃত তোরাব আলীর ছেলে মুরাদ আলী (৫৫), বশির উদ্দিনের ছেলে ইসরাফিল হোসেন (৪৪), মৃত রিয়াজ উদ্দীনের ছেলে আব্দুল বারিক (৬০), মৃত জহির আলীর ছেলে হেলাল আলী (৫০) এবং মৃত আবুল হোসেনের ছেলে মো: সোহাগ (২৮)। অভিযানে তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ৩৫৫ টাকা, ১ সেট পুরাতন তাস ও ১টি খেজুর পাতার পাটি জব্দ করা হয়। আরএমপির উপ-কমিশনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার থানায় জুয়া আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে গাঁজাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক গ্রামে অভিযান পরিচালনা করে একই গ্রামের মৃত বাবু ড্রাইভারের ছেলে আকাশ ইসলাম (২৭)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে নগদ ২ হাজার ৭০ টাকা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর