• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
নগর পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, রাজপাড়া, মতিহার থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

Advertisements

শুক্রবার তারিখ রাত পৌনে ১১দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বনগ্রাম কোচপাড়া গ্রামের মৃত তাহসেনের ছেলে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩.১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সারুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২ টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অপরদিকে, ডিবি পুলিশ একই দিনদুপুর ৩টার দিকে রাজপাড়া থানার লক্ষিপুর কাচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিপাইপাড়া গ্রামের মৃত জসিম ওরফে জসির ছেলে শাহিন (৫০)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।

তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই তারিখ সকাল পৌনে ১০টার দিকে শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব হোসেনের ছেলে ইমন হোসেন ডলার (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ডলারকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ডলারের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি ও পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে রাজপাড়া থানা পুলিশ একই দিন বেলা পৌনে ১১টার দিকে বসুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার সিধাইর গ্রামের মৃত এমাজের ছেলে ফিরোজ (২৭)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় ২টি সিআর ও ১টি পেনাল কোড মামলা রয়েছে।
এছাড়াও মতিহার থানা পুলিশ বৃহস্পতিবার রাত ৮টার দিকে রুয়েট ক্যাম্পাস গেইট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৪৫) এবং খোদা বক্সের মেয়ে ও মৃত মান্নান বিশ্বাসের স্ত্রী জিন্নাতুন নেছা (৬৯) কৌশলে পালিয়ে যায়। এসময় পলাতক আসামিদের ফেলে যাওয়া ২২ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭০৪ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য পলাতক আসামি মানিকের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মোট ৪টি মাদক মামলা রয়েছে।

এছাড়া বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিসিক সপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মালদা কলোনী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ইসমাইল (৩৩)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিবি, রাজপাড়া, মতিহার থানা ও বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ির পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা, হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ এবং মোবাইল ফোন জব্দ করা হয়। শুক্রবার রাত পৌনে ১১দিকে ডিবি পুলিশ বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকায় অভিযান পরিচালনা করে শাহমখদুম থানার বড়বনগ্রাম কোচপাড়া গ্রামের মৃত তাহসেনের ছেলে সারোয়ার জাহান ওরফে সারু (৪৮)কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩.১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সারুর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ২ টি মাদক ও ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

অপরদিকে, ডিবি পুলিশ একই তারিখ দুপুর আনুমানিক ৩টার দিকে রাজপাড়া থানার লক্ষিপুর কাচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সিপাইপাড়া গ্রামের মৃত জসিম ওরফে জসির ছেলে মো: শাহিন (৫০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাহিনের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলা রয়েছে।
তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ একই দিন সকাল পৌনে ১০টার দিকে শ্রীরামপুর গ্রামের আব্দুল ওহাব হোসেনের ছেলে ইমন হোসেন ডলার (৩৪) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ডলারকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ডলারের বিরুদ্ধে রাজপাড়া থানায় ৩টি ও পবা থানায় ১টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে রাজপাড়া থানা পুলিশ একই দিন বেলা পৌনে ১১টার দিকে বসুয়া এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার তানোর থানার সিধাইর গ্রামের মৃত এমাজের ছেলে মো: ফিরোজ (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি ফিরোজের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় ২টি সিআর ও ১টি পেনাল কোড মামলা রয়েছে।
এছাড়াও মতিহার থানা পুলিশ গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে রুয়েট ক্যাম্পাস গেইট এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চন্দ্রিমা থানার জামালপুর গ্রামের মৃত মান্নান বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৪৫) এবং খোদা বক্সের মেয়ে ও মৃত মান্নান বিশ্বাসের স্ত্রী জিন্নাতুন নেছা (৬৯) কৌশলে পালিয়ে যায়। এসময় পলাতক আসামিদের ফেলে যাওয়া ২২ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে ফেলে যাওয়া মাদক বিক্রির নগদ ৫ হাজার ৭০৪ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য, পলাতক আসামি মানিকের বিরুদ্ধে বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মোট ৪টি মাদক মামলা রয়েছে।

এছাড়া বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি গত শুক্রবার দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিসিক সপুরা এলাকায় অভিযান পরিচালনা করে মালদা কলোনী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ইসমাইল (৩৩)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত হতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাবলেটসহ গ্রেপ্তার ২
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম মতিহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসাথে মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

শুকবার রাত সোয়া ১০টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম মতিহার থানা পুলিশের সহায়তায় মির্জাপুর সাইন্স ল্যাবরেটরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার হাজরাপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে সুমন (৪০)কে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাটাখালী থানার শ্যামপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সনি শেখ (২৩) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সুমনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বিক্রির নগদ ৩০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক আসামি সনি দীর্ঘদিন ধরে সুমনের সাথে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সুমনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে। অপরদিকে, পলাতক আসামি সনির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় ১টি এবং আরএমপির বিভিন্ন থানায় ৩টিসহ মোট ৪টি মাদক মামলা রয়েছে। এছাড়াও আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম আজ ১০ অক্টোবর ২০২৬ রাত ১টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গুড়িপাড়া পোড়াপাড়া গ্রামের মৃত লুৎফরের মেয়ে ও মন্টুর স্ত্রী মাসুমা (৫১)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ৩০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর