• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ধামইরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারে হাঁস-মুরগি বিতরণ

ধামইরহাট প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ১৭ জুন, ২০২৬
ধামইরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারে হাঁস-মুরগি বিতরণ
ধামইরহাটে ব্র্যাকের উদ্যোগে ৪০ পরিবারে হাঁস-মুরগি বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দরিদ্র ও প্রান্তিক ৪০টি পরিবারের অর্থনৈতিক উন্নয়ন এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে।

Advertisements

বুধবার বেলা ১১টায় ব্র্যাকের উপজেলা শাখা অফিসে বিভিন্ন এলাকার নির্বাচিত সুবিধাভোগীদের মাঝে উন্নত জাতের হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এর পূর্বে সকাল থেকে ৪০জন নারীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা লালন-পালন বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে ২০ জন নারীকে ২০টি করে হাঁস ও ২০ নারীকে ২০টি করে মুরগির বাচ্চা প্রদাণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. ফাইসাল ইসলাম, মাইক্রোফাইন্যান্স (দাবি) জয়পুরহাট জেলার আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জল কুমার সরকার, প্রগতির আঞ্চলিক ব্যবস্থাপক আলীমুজ্জামান, নওগাঁ হিসাব বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আলী আশরাফ, এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, প্রগতির এলাকা ব্যবস্থাপক শামসুল আলম, হিসাব কর্মকর্তা সুরজিত কুমার, শাখা ব্যবস্থাপক বাবলী আক্তার, মোজাহেদুল ইসলাম প্রমুখ।

ব্র্যাকের কর্মকর্তারা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, স্বাবলম্বী করে তোলা এবং পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। হাঁস-মুরগি পালনের মাধ্যমে সুবিধাভোগীরা যেমন পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণ করতে পারবেন, তেমনি অতিরিক্ত উৎপাদন বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। ভবিষ্যতেও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


আরো খবর