• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত
সাহরা ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল একশন ফর হেলথ এন্ড হিউম্যানিটিজ রিসার্চ এ্যাডভ্যান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে নগরীরর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গনে বেশ কিছু বৃক্ষরোপন করা হয়। এর মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর প্রথম ধাপের চারা রোপন শুরু করেছে সংগঠনটি।

Advertisements

রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক এই কর্মসূচিতে বৃক্ষ প্রদানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে। বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন সাহরা ফাউনডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. তাহমিনা বেগম , রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা , সাহরার নির্বাহী সদস্য ডা. গোলাম রব্বানিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্খিগণ।

এ সময় সাহরার নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে, রাজশাহী নগরী ও দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যাক বৃক্ষরোপন করা হবে।


আরো খবর