• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬
আরএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

রাজশাহী মহানগরীতে কর্ণহার, দামকুড়া, মতিহার ও বেলপুকুর থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে কর্ণহার থানার করমজা এলাকা থেকে সোনাতনকে, একই দিন রাত পৌনে ৯ টার দিকে দামকুড়া থানার বাঘাই পুকুর এলাকা থেকে আনোয়ার ও হাসিবুলকে আটক করা হয়। এছাড়া, মঙ্গলবার রাত ১১টার দিকে মতিহার থানার খোঁজাপুর মধ্যপাড়া এলাকা থেকে সিজান ও শাওনকে আটক করা হয়। অন্যদিকে, বুধবার রাত সোয়া ৯টার দিকে বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা এলাকা থেকে রাহেনুলকে আটক করা হয়।

Advertisements

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সোনাতন আলী (৪৬) কর্ণহার থানার করমজা গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে, আনোয়ার হোসেন (৩৩) দামকুড়া থানার বাঘাইপুকুর (নতুন কসবা) গ্রামের মো: জুলমতের ছেলে, হাসিবুল (৩২) একই গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে, সিজান আলী (২২) মতিহার থানার খোঁজাপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে, শ্রাবন ওরফে শাওন (২৪) একই থানার ধরমপুর গ্রামের আবু হানিফের ছেলে এবং রাহেনুল ইসলাম (৪৫) বেলপুকুর থানার বেলপুকুরিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। গ্রেপ্তারকৃত সকল আসামিই রাজশাহী মহানগর এলাকার বাসিন্দা।

আরএমপির উপ-কমিনার গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে মোট ১৮৫ গ্রাম গাঁজা, ২৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি সোনাতনের বিরুদ্ধে আরএমপির কর্ণহার থানায় ১টি এবং রাহেনুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় ১টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরো খবর