• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

নিজস্ব প্রতিদবেদক
সর্বশেষ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন
দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসের স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিছু ক্ষতিও হয়েছে।
সোনার দেশের কর্মকর্তা জানান, অফিসের স্টোর রুমে সংরক্ষিত ১৬ বছরের পত্রিকা, টেবিল, সোফায় আগুন ধরে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।

Advertisements

ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পেয়ে দ্রুত একটি দল পাঠানো হয়। এরপর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে স্টোর রুমে থাকা নথিপত্র পুড়ে গেছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন ধরেনে।

সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ আমরা নিশ্চিত হতে পারেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।

এডিটরস ফোরামের দুঃখ প্রকাশ রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ দৈনিক সোনার দেশ পত্রিকায় আগুন লাগার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। বিবৃতি তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পত্রিকাটি আক্রান্ত হয়েছে। এরপর আগুন ধরে গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। রাজশাহী এডিটরস ফোরাম এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করছে।


আরো খবর