• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

সংবাদ বিজ্ঞপ্তি
সর্বশেষ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ
সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ

রাজশাহী নগরীর পদ্মা গার্ডেন এলাকায় গত শনিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে ডেইলি সিটিজেন ভয়েসের নিজস্ব প্রতিবেদক ও আরইউজের সদস্য জুবায়ের আলীর ওপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি মুহা: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।

Advertisements

রোববার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দুর্বৃত্তরা শুধু সাংবাদিক জুবায়েরের ওপর হামলাই করেনি; তার মোবাইল কেড়ে নিয়ে ধারণ করা ভিডিও ডিলিট করেও দিয়েছে। পুলিশের সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্চিত ও মারধর করা হলেও পুলিশ সদস্যদের নিস্ক্রিয় ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

নেতৃদ্বয় অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। সাংবাদিক নেতৃদ্বয় বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ঘটনা মুক্ত স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।


আরো খবর