• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাঘায় ৫০ প্রতিবন্ধীর মাঝে সনদ ও উপকরণ বিতরণ

বাঘা প্রতিনিধি
সর্বশেষ: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাঘায় ৫০ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র পেনড্রাইভ ও ব্যাগ বিতরণ করা হয়েছে।

রোববার দুপুর আড়াইটায় বাঘা উপজেলা সম্মেলন কক্ষে ৫০ জন সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র, পেনড্রাইভ ও ব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি সংস্থা সমতা নারী কল্যাণ সংস্থা (এসএসকেএস)।
সংস্থাটির নির্বাহী পরিচালক নজরুল ইসলামে  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা। এছাড়াও বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলী এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

বক্তারা আরও বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলে তা ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামগ্রিক সামাজিক অগ্রগতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
বৈশাখী টিভির বাঘা প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ও আজকের পত্রিকার প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলনসহ অন্যান্য অতিথি ও প্রশিক্ষণার্থীরা।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের দক্ষতা বৃদ্ধি করে তাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাহী পরিচালক নজরুল ইসলাম বলেন, সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ডের অর্থায়নে এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর বাস্তবায়নে এই কর্মসূচি পরিচালিত হয়েছে।


আরো খবর