• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বেকারি মালিকদের জন্য বিশেষ ছাড়ে মেশিনারিজ দেবে কিট্ ফাষ্ট বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক আইন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে বরেন্দ্র শিশু থিয়েটারের বর্ষপূর্তি পল্টন ট্র্যাজেডির বিচার দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ রাজশাহী কালচারাল একাডেমির পরিচালকের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন শহরের সৌন্দর্য ধরে রাখাই বড় চ্যালেঞ্জ নগরীতে কুইক সেটআপকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্ল্যাক হর্স পবার কিসমত কুখন্ডিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপদ রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

চলমান যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কূটনৈতিক পর্যাযে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শুক্রবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এদিন বেলা পৌনে ১১টায় ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩০ মার্চ) মরদেহ শাহজালাল বিমানবন্দরে আসে। তার পরিবারের সদস্যদের সহানুভূতি জানাতেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমানবন্দরে যান। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন।

শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কষ্টে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত। কূটনীতি ও পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা চেষ্টা করছি, প্রবাসীরা যেন নিরাপদে থাকতে পারেন এবং প্রয়োজনে সুস্থভাবে দেশে ফিরতে পারেন।

‘আমরা চাই, কূটনীতিকভাবে এ যুদ্ধ পরিস্থিতির দ্রুত অবসান হোক। এই বৈশ্বিক সংকটের একমাত্র সমাধান কূটনৈতিক আলোচনা।’

মধ্যপ্রাচ্ছে বাংলাদেশের মিশনগুলো শতভাগ কাজ করছে জানিয়ে শামা ওবায়েদ বলেন, মধ্যপ্রাচ্য প্রবাসীদের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে। পাশাপাশি মিশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। অনেক প্রবাসী দেশে আসতে চান। তাদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বিশেষ ফ্লাইট পরিচালনা নিয়ে কথা হচ্ছে।


আরো খবর