• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলের হামলায় নিহত ১৮৭৩ শিশু, ১১০১ নারী

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

ইসরায়েলে ঢুকে ফিলিস্তিনের গাজার শাসক দল হামাসের গত ৭ অক্টোবরের প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমা হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৫১ জনে।

গাজায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বিবিসি সোমবার জানায়, গাজায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১ হাজার ৮৭৩ শিশু, এক হাজার ১০১ নারী ও এক হাজার ৬৭৭ পুরুষ রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৮৩৯ জন দক্ষিণ গাজার বাসিন্দা। ইসরায়েলি হামলা থেকে বাঁচতে উত্তর গাজার বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে দক্ষিণে যেতে বলা হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি হামলায় গাজায় আহত বেড়ে হয়েছে ১৪ হাজার ২৪৫।


আরো খবর