• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গাজায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য বানানো ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ সৌদির

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

Advertisements

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোকে সৌদি আরব ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান’ করেছে বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে উদ্ধৃত করে সৌদি পোস্টের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশটির শীর্ষ কূটনীতিক যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলির সঙ্গে ফোনালাপ করেন। এতে সৌদির মন্ত্রী বলেন, রিয়াদ সামরিক সংঘাত বৃদ্ধি এখনই বন্ধ চায়। একই সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার চায় সৌদি আরব।

ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাজ্য। দেশটি ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখে।

সৌদি পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফোনালাপে ইতোপূর্বে হওয়া শান্তি চুক্তিগুলোর আলোকে ফিলিস্তিনের বিষয়ে প্রস্তাবগুলো বাস্তবায়নের গুরুত্বের ওপর জোর দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় ব্যাপক বোমা ছোড়ে ইসরায়েল। দেশটির হামলায় কমপক্ষে এক হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত ও সাত হাজার ৬৯৬ জন আহত হয়, যাদের অনেকেই বেসামরিক নাগরিক।

ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ৩০০ জন নিহত ও দুই হাজার ৮০০ জন আহত হয়।


আরো খবর