• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা নগরীতে ৩০ লাখ টাকার বেশি বায়না দিয়েও ভূমিদস্যু অপপ্রচারের অভিযোগ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ভোলাহাটে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
ভোলাহাটে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলাহাটে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটি, কিশোরকিশোরীদের স্বাস্থ্যসেবা ও ব্যবস্থাপনা, বিভিন্ন এনজিওর ও উপজেলা পরিষদের মাসিক সভা রোববার সকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়।

Advertisements

উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে বিভিন্ন সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যানগণ আজিজুর রহমান (প্যানেল), আব্দুর রহমান (প্যানেল), আলহাহাজ্ব মোজাম্মেল হক চুটু ও আফাজ উদ্দিন পানু মিঞা, বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমাণ্ডার সুবেদার ইদ্রিস আলী ও জেকে পোল্লাডাঙ্গা কোম্পানী কমাণ্ডার সুবেদার সহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতান আলী, উপজেলা ইঞ্জিনিয়ার আহারাম আলী, পিআইও নাঈমা তাবাসসুম শাহ্।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, যুব উন্নয়ন অফিসার রবিউল ইসলাম কবিরাজ, মহিলা বিষয়ক অতিরিক্ত দায়িত্ব অফিসার পঙ্কজ কুমার দাস, আরডিও সবুজ আলী, আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত অফিসার সামিউল ইসলাম, এটিও হুমায়ুন কবিরসহ বিভিন্ন এনজিও প্রধান-ব্র্যাক, ভার্ক, আশা, ডাসকো ও স্থানীয় সাংবাদিকগণ এবং সুধীজনেরা। আলোচনা সভায় ভোলাহাট উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রয়েছে। সে সাথে উপজেলার কিছু জায়গার উন্নয়নের কাজ মেডিকেল মোড়ের ড্রেনের সুব্যবস্থার কাজ চলমান রয়েছে। সীমান্তবর্তী এলাকায় দু-একটি দুর্ঘটনা ছাড়া সীমান্তের পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে বলে জানান বিজিবি কোম্পানী কমাণ্ডারগণ।


আরো খবর