• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চাঁদাবাজি-র‌্যাগিংয়ে জড়িত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর শাস্তি

সাখাওয়াত হোসেন
সর্বশেষ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

চাঁদাবাজি, র‌্যাগিং ও নানা অনিয়মে জড়িত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিদ মোবারকসহ ২০ নেতাকর্মীকে শাস্তি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Advertisements

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে রামেকের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়।

রামেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সাল আলম শাস্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিগত সরকারের আমলে চাঁদাবাজি, র‌্যাগিং, নির্যাতনসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে ছিল। দীর্ঘ এক মাস ধরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ শাস্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যতটুকু জানতে পারছি বিগত সরকারের রাজনৈতিক ইন্ধনেই এসব হয়েছে। মোট ৪২-৪৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ ছিল। কিন্তু তদন্ত করে বাকিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তাই শুধু ২০ জনকেই বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় আনা হয়েছে।


আরো খবর