• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

সাকিব-শরিফুলদের ছন্দপতন, হারলো দলও

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ৪ আগস্ট, ২০২৪

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বল হাতে দারুণ ছন্দে ছিলেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। বাংলা টাইগার্স মিসিসাগাও জিতেছিল টানা ৩ ম্যাচ।

Advertisements

তবে এবার দুজনেরই ছন্দপতন হলো। বড় ব্যবধানে হারলো তাদের দলও।
গতকাল ব্রাম্পটনে আগে ব্যাট করে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় বাংলা টাইগার্স। ৮০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ব্রাম্পটন উলভস। ব্যাট হাতে সাকিব তিন নম্বরে নেমে ৬ বলে মাত্র ৪ রান করেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে শরিফুলের ব্যাট থেকে। ৪ বলে ১২ রান করেছেন তিনি।

আগের চার ম্যাচে ৬ উইকেট নেওয়া সাকিব কাল বোলিংয়ে আসেননি। তবে শরিফুল ৩ ওভার করলেও ২৫ রান খরচ করে ছিলেন উইকেটশূন্য। ব্রাম্পটনের ওপেনার ডেভিড ওয়ার্নার ৩৩ বলে ৪৪ রান নিয়ে ছিলেন অপরাজিত। ৫ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে বাংলা টাইগার্স।


আরো খবর