• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪

ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়।

Advertisements

বাধ্য হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুশীলন বাতিল করতে হয়।
তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেংথ পরীক্ষা হয়েছে। বৃষ্টির কারণে দৌড় পরীক্ষা করতে না পারলেও সুযোগমতো সেটি হবে বলে জানিয়েছেন ফিজিও বায়েজীদুল ইসলাম। মূলত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচ সিরিজের ক্রিকেটাররাই অংশ নিয়েছেন ফিটনেস পরীক্ষায়।

এরপর বায়েজীদ বলেন, ‘আজকে থেকেই শুরু হয়ে যাবে অনুশীলন। স্কিল ক্যাম্প আগামীকাল থেকে কাজ করবে। আর রানিং টেস্টের ক্ষেত্রে নেক্সট টাইম আবহাওয়ার ওপর করবে। আর ক্রিকেটারদের উপস্থিত থাকার ওপর নির্ভর করবে। অনেকগুলো প্লেয়ার ‘এ’ টিমে যাবে, জাতীয় দলের প্রোগ্রামে। তো সময়টা বের করা হলে আবার প্লান করা হবে। ’

‘বিশ্বকাপে যাওয়ার আগে আমরা তো একটা ফিটনেস টেস্ট করে তারপর গিয়েছিলাম। আর আজকে তার ফলোআপ পরীক্ষা ছিল। ফলো অফ টেস্টিংয়ে আমাদের রানিং টেস্ট ছিল। কিছু স্ট্রেংথ টেস্ট ছিল, তো রানিং টেস্ট ওয়েদারের কারণে করতে পারি নাই। স্ট্রেংথ টেস্টটা করেছি সবাই মিলে৷ যারা যারা ছিল তারা সবাই টেস্টে ছিল। আজকে ১৪ জন টেস্ট দিয়েছে সব মিলিয়ে। ’


আরো খবর