• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

চীনে প্রবল বর্ষণ-আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত ৪৫

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হুনানে প্রবল বর্ষণ-আকস্মিক বন্যা ও ভূমিধসে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৪৫ জন এবং এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৩৫ জন মানুষ। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া এবং সিসিটিভির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

Advertisements

কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় হুনানের জিজিয়াং জেলায় রেকর্ড ৬৪৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং এখনও ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে জেলার বিভিন্ন উপদ্রুত এলাকায় শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিজেদের প্রতিবেদনে জানিয়েছে সিনহুয়া।

হুনান প্রদেশটি পাহাড়ি অঞ্চল এবং স্থলবেষ্টিত। চলতি বছর চীনের এই অঞ্চলটিতে আবহাওয়াগত বিপর্যয় ঘটেছে বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি। আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গত জুলাই মাসজুড়ে যে তাপপ্রবাহ বয়ে গেছে হুনানের ওপর দিয়ে, তা ভেঙে ফেলেছে গত ৬ দশকের রেকর্ড।

তারপর বুধবার থেকে শুরু বৃষ্টি। পাহাড়ি অঞ্চল হওয়ায় জিজিয়াংয়ের বিভিন্ন অঞ্চলে হড়কা বান দেখা দিয়েছে। নিখোঁজদের অধিকাংশই সেসব বানে ভেসে গেছেন।

সিসিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টার প্রাকৃতিক বিপর্যয়ে জিজিয়াংয়ে নিহত হয়েছেন ৩০ জন। এছাড়া প্রদেশের অন্যান্য এলাকায় নিহত হয়েছেন আরও ১৫ জন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এক বার্তায় হুনানের প্রাদেশিক সরকারকে এই সংকট মোকাবিলায় যাবতীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।


আরো খবর