• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

হারে ক্যারিয়ার শেষ মারের

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ডাবলসে সোনা জয়ের আশায় ছেড়ে দিয়েছিলেন এককের লড়াই। কিন্তু প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালেই থামতে হলো অ্যান্ডি মারেকে।

Advertisements

আগেই জানিয়েছিলেন অলিম্পিক দিয়েই অবসরে যাবেন তিনি। কিন্তু বিদায়টা জয়ে রাঙাতে পারেননি এই ব্রিটিশ টেনিস তারকা।
কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ও টমি পলের কাছে ৬-২, ৬-৪ ব্যবধানে হেরে যান মারে ও ড্যান ইভানস জুটি।

হারের পর মারে বলেন, ‘আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন ও খেলাধুলায় যা অবদান রেখেছি তা নিয়ে গর্বিত। স্পষ্টতই এটি আবেগী মুহূর্ত ছিল কারণ শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছি আমি। কিন্তু এখন সত্যিকার অর্থেই খুশি, যেভাবে শেষ হলো তাতেও খুশি। ‘

তিনটি গ্র্যান্ড স্ল্যাম জেতা মারে প্রথম শিরোপা উঁচিয়ে ধরেন ২০১২ ইউএস ওপেনে। এরপর ২০১৩ ও ২০১৬ সালে উইম্বলডন জেতেন তিনি। এছাড়া অলিম্পিকে একক লড়াইয়ে দুবার স্বর্ণপদক গলায় ঝুলিয়েছেন এই ব্রিটিশ তারকা।


আরো খবর