• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আঁচিল যখন সমস্যা

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আমাদের শরীরের বিভিন্ন স্থানে আঁচিল (বাড়তি মাংসপিণ্ড) দেখা যায়। আঁচিলগুলো শরীরের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু তো নয়, দেখতেও ভালো লাগে না।

Advertisements

আঁচিলগুলো সরাতে রয়েছে কিছু চিকিৎসা। যেমন সার্জারির মাধ্যমে আক্রান্ত কোষকে কেটে বাদ করার মাধ্যমে৷ লেজার চিকিৎসাও আজকাল করছেন অনেকে।

তবে এই চিকিৎসাগুলো বেশ ব্যয় বহুল।

প্রথমে নিজেই একটু ট্রাই করতে পারেন, ঘরোয়াভাবেই ব্যথাহীন আঁচিল দূর করতে। জেনে নিন পদ্ধতি

ক্স গার্লিক এক্সট্রাক্ট থেরাপি- এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ৯০ শতাংশরও বেশি ক্ষেত্রে উপকারিতা পাওয়া গেছে। রসুনে উচ্চ পরিমাণে অ্যান্টি ফাংগাল বা জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। তাই সংক্রমণ সারিয়ে তোলে। রসুন আঁচিলের ওপর ২০ মিনিট রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এটা দিনে দুবার করুন পুরো সপ্তাহ জুড়ে, আঁচিল খসে পড়েছে ।

ক্স অ্যালোভেরা জেল তুলো দিয়ে আঁচিলের ওপর লাগিয়ে, এটাও ব্যান্ডেজ করে রাখুন ২০ মিনিট। দিনে দুবার করুন টানা দুই সপ্তাহ। আঁচিল দূর হবে সহজেই।

ক্স অ্যাপেল সিডার ভিনিগারে জীবাণুনাশক উপাদান থাকে৷ ২ চামচ আপেল সাইডার ভিনিগার, এক চামচ পানিতে মিশিয়ে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগিয়ে একইভাবে আধাঘণ্টা ব্যান্ডেজ করে রাখুন। আঁচিল শুকিয়ে কালো হয়ে যাবে আর পড়েও যাবে, বুঝতেই পারবেন না।

আঁচিলের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।


আরো খবর