• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ক্যারিবীয় অঞ্চলের সর্বোচ্চ সম্মাননা পেলেন লয়েড

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

ক্যারিবিয়ান অঞ্চলের সর্বোচ্চ সম্মানের পুরস্কার পেয়েছেন ক্রিকেটে প্রথম অধিনায়ক হিসেবে টানা দুই বিশ্বকাপ জেতা ক্লাইভ লয়েড। ‘অর্ডার অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটি (ওসিসি)’ পুরস্কারটি পেয়েছেন এই কিংবদন্তি।

Advertisements

গ্রেনাডায় কনফারেন্স অব হেডস অব গভর্নমেন্ট অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটির (কারিকম) ৪৭তম সম্মেলনে লয়েডের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত থাকা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেছেন, ‘পুরস্কারটি এমন একজনের দেওয়া হয়েছে, যিনি শুধু ক্রিকেট মাঠের উৎকর্ষের প্রতীক নন, ক্যারিবিয়ান এবং বিশ্বের নেতৃত্ব ও অনুপ্রেরণার স্তম্ভ। ক্রিকেটে স্যার ক্লাইভের অবদান এবং খেলাটির উন্নয়নে তার নিবেদন সত্যিই অতুলনীয়। ’

আশি দশকের এই ব্যাটার তখনকার সময়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসবে খেলেছিলেন ১০০ টেস্ট। ১৯৭৫ ও ১৯৭৯ সালে লয়েডের অধীনেই প্রথম দুই বিশ্বকাপ জেতে দলটি। তার অধীনে ৭৪ টেস্টের মধ্যে মাত্র ১২টি হেরেছে ক্যারিবিয়ানরা। ৭৯ বছর বয়সী কিংবদন্তি খেলা ছাড়ার পর কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির দায়িত্বও পালন করেছেন।


আরো খবর