• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পাকিস্তান সিরিজে খেলবেন সাকিব

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

আগামী মাসের শেষদিকে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা।

Advertisements

অবশেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জানালেন, সিরিজটি খেলবেন সাকিব।
আজ বিসিবি কার্যালয়ে জালাল ইউনুস বলেছেন, ‘বোর্ডের সঙ্গে, আমার সঙ্গে, নির্বাচকদের সঙ্গে সাকিবের কথা হয়েছে। পাকিস্তান সিরিজে সে অ্যাভেইলেবল। সময় না থাকলে সরাসরি দুবাই থেকে চলে যাবে। অথবা বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যেতে। পাকিস্তান সিরিজে পাওয়া যাবে তাকে। ’

পাকিস্তান সিরিজে পাওয়া যাবে বোলিং কোচ মুশতাক আহমেদকেও। জালাল ইউনুস বলেন, ‘পাকিস্তান সিরিজে মুশতাক আহমেদকে পাওয়া যাবে। ’ তবে এ বছর বাংলাদেশের বাকি সিরিজগুলোতে পাওয়া যাবে না সাবেক এই পাকিস্তান লেগ স্পিনারকে, ‘যেহেতু সামনে ওর নিজের কিছু প্রগ্রাম আছে, সে জন্য বাকি সিরিজগুলোয় থাকতে পারছে না। ডিসেম্বর পর্যন্ত সে ব্যস্ত। তবে আমরা জানুয়ারি থেকে চেষ্টা করব তার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করার। বলছি না যে করা যাবে। আমরা চেষ্টা করব। ’


আরো খবর