• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

যুক্তরাজ্যে গুজব ছড়িয়ে মসজিদে হামলা, পুলিশভ্যানে আগুন

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরে গত সোমবার (২৯ জুলাই) ছুরি হামলায় দুই শিশু নিহত হয়।

Advertisements

সোমবার লিভারপুলের কাছে সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে ছয় থেকে ১০ বছরের শিশুদের জন্য টেইলর সুইফট ইয়োগা ও নাচের এক কর্মশালার আয়োজন করা হয়।

ওই কর্মশালায় ১৭ বছর বয়সী এক তরুণ ছুরি নিয়ে হামলা চালায়। হামলায় আহত হয় আরও ৯ জন। আহতদের মধ্যে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
হামলাকারী তরুণকে ইতোমধ্যে গ্রেপ্তার করলেও তার নাম-পরিচয় প্রকাশ করেনি। তবে শহরে গুজব ছড়িয়ে পড়ে যে হামলাকারী ওই তরুণ মুসলিম।

এই নিহতদের জন্য আজ এক স্মরণসভার আয়োজন করা হয়। সেই স্মরণসভার ঘণ্টা খানেক পর কাছের একটি মসজিদের হামলা চালায় উত্তেজিত জনতা।

হামলা ঠেকাতে গিয়ে এলাকাটিতে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়। এই সময় আহত হয়েছেন ব্রিটেন পুলিশের অন্তত ৫০ জন কর্মকর্তা ও সদস্য। তাদের মধ্যে অন্তত আটজনের অবস্থা আশঙ্কাজনক। এই সময় পুলিশের একটি গাড়িতে আগুনদের দাঙ্গাকারীরা।

এই দাঙ্গাকারীরা ইংলিশ ডিফেন্স লিগ নামের একটি উগ্র ডানপন্থি রাজনৈতিক দলের কর্মী-সদস্য। এই দলটি এর আগেও মুসলিমদের লক্ষ্য করে একাধিকবার হামলা করেছে বলে উল্লেখ রয়েছে পুলিশের রেকর্ডে।

 


আরো খবর