• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

শুটিংয়ে ভারতের আরেকটি পদক, মানুর ইতিহাস

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

প্যারিস অলিম্পিকে ভারতকে আরেকটি পদক এনে দিলেন মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত ইভেন্টের পর মিশ্র দলীয় ইভেন্টেও ব্রোঞ্জ জিতলেন তিনি।

Advertisements

এই ইভেন্টে তার সঙ্গে জুটি বেঁধেছেন সরবজোত সিং। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভারতের এই জুটি ১৬-১০ ব্যবধানে হারিয়েছেন দক্ষিণ কোরিয়ার ওহ ইয়ে-জিন এবং লি ওন হু জুটিকে।
মিশ্র দলীয় ইভেন্টে জিতে অনন্য এক ইতিহাসই গড়লেন মানু। ভারতের প্রথম অ্যাথলেট হিসেবে একই অলিম্পিকে একাধিক পদক জিতলেন এই শুটার। তার সামনে অবশ্য হ্যাটট্রিক পদক জয়ের সুযোগ আছে। মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে অংশ নেবেন তিনি।

এদিকে মিশ্র দলীয় ইভেন্টে তুরস্ককে ১৬-১৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে সার্বিয়ার জোরানা অরুনোভিচ ও দামির মিকেচ।


আরো খবর