• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত হামজার

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরির খেলা এখন সময়ের বিষয় মাত্র। ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্ট তৈরি হয়ে গেছে হামজা চৌধুরির।

Advertisements

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল-সবুজের জার্সিতে খেলবেন এমন আশার কথা জানিয়েছিলেন বাফুফের কর্মকর্তারা। সেই পথেই হাটছে তারা।
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার গণমাধ্যমকে হামজার পাসপোর্ট তৈরি হওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা হামজার বিষয়ে যতটুকু জানি তার পাসপোর্ট হয়ে গেছে। সে এখনো অ্যাম্বাসি থেকে তার পাসপোর্ট নেননি। কারন সেখানে প্রি-সিজন শুরু হয়ে গেছে। আমরা পরে এই ব্যাপারে আপডেট জানাবো। ’

বর্তমানে লেস্টার সিটিতে খেলা মিডফিল্ডার হামজা একাধিকবার বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছে পোষণ করেছেন। ইংল্যান্ডে জন্ম নেয়া হামজা চৌধুরী এর আগে তার মাতৃভূমি বাংলাদেশ নিয়ে আবগেঘন নানা কথা বলেছিলেন। সেই সূত্র ধরেই খেলার আশা এবং পাসপোর্ট তৈরির প্রক্রিয়া শুরু হয়।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলছেন। ২০২৭ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে। এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে।


আরো খবর