• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

কেরালায় ভূমিধসে নিহত ৪৭

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

ভারতের কেরালার ওয়ানাড় জেলায় ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে ৪৭ নিহত হয়েছেন। এতে আরও শত শত লোক হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisements

মঙ্গলবার (৩০ জুলাই) ভোরের দিকে ওয়ানাড় জেলার মেপ্পেদির পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)।

কান্নুরে ভারতীয় সেনাবাহিনীর ডিএসসি কেন্দ্র ভিথিরি তালুকে আটকে পড়া মানুষ এবং সরকারি কর্মীদের উদ্ধারের জন্য বন্যা-ত্রাণ কার্যক্রমে দুটি ইউনিট মোতায়েন করেছে। খবর এনডিটিভি, টাইম এন্ড ইন্ডিয়া

কেসিডিএমএ এক বিবৃতিতে জানিয়েছে, উপদ্রুত এলাকায় ইতোমধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। এলাকাটিতে ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং দুর্যোগ মকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি রাজ্যের বিজেপি প্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করতে করতে বলেছেন।

ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা।


আরো খবর