• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ফেলপসের রেকর্ড ভাঙলেন মার্শা, থ্রি পিট হলো না পিটির

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

তাকে নিজের উত্তরসূরি হিসেবেই ভাবেন তর্কসাপেক্ষে সর্বকালের সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস। সেই তিনিই আজ ভেঙে দিলেন ফেলপসের ১৬ বছরের পুরোনো রেকর্ড।

Advertisements

ফেলপস তা চোখের সামনেই দেখেছেন। তাকে ছাপিয়ে ৪০০ মিটার ব্যক্তিগত মেডলিতে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন ফ্রান্সের লিও মার্শ। আগের বছরই অবশ্য এই ইভেন্টে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।
২০০৮ বেইজিং অলিম্পিকে ফেলপসের টাইমিং ছিল ৪ মিনিট ৩.৮৪ সেকেন্ড। তে ভেঙে প্যারিস অলিম্পিকে ৪ মিনিট ২.৯৫ সেকেন্ডে রেস শেষ করেন মার্শ। আরও .৪৬ কমে শেষ করলে নিজের বিশ্বরেকর্ড নিজেই ভাঙতেন ২২ বছর বয়সী এই সাঁতারু।

রেসে মার্শ অবশ্য ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তার ৫.৬৭ সেকেন্ড পরে এসে সাঁতার শেষ করে রুপা জেতেন জাপানের তোমোইয়ুকি মাতসুশিতা। ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্রের কার্সন ফস্টার।

ফেলপসের পর কোনো সাঁতারুই একই ইভেন্টে টানা তিন অলিম্পিকে স্বর্ণ জিততে পারেননি। ব্রিটিশ সাঁতারু অ্যাডাম পিটির কাছে সুযোগ এসেছিল সেই কীর্তি ছোঁয়ার। কিন্তু মাত্র ০.০২ সেকেন্ডের জন্য স্বর্ণ হাতছাড়া করেন তিনি। পারেননি থ্রি পিট গড়তে। তাকে ছাপিয়ে স্বর্ণ জেতেন ইতালির নিকোলো মার্তিনেঙ্গি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের ইভেন্ট ৫৯.০৩ সেকেন্ডে শেষ করেন তিনি। দুর্দান্ত লড়াইয়ে ৫৯.০৫ সেকেন্ড টাইমিং নিয়ে পিটের মতো রুপা জেতেন যুক্তরাষ্ট্রের নিক ফিংকও।

এদিকে দ্বিতীয় দিন শেষে অলিম্পিকে পদক তালিকার শীর্ষে আছে জাপান। ৪টি স্বর্ণ, ২টি রুপা ও একটি ব্রোঞ্জ জিতেছে তারা। সমান চারটি স্বর্ণ ও দুটি রুপা জিতেছে অস্ট্রেলিয়াও। কিন্তু আর কোনো পদক নেই তাদের খাতায়। ৩টি স্বর্ণ, ৬টি রুপা ও ৩ টি ব্রোঞ্জ নিয়ে তালিকার তিনে আছে যুক্তরাষ্ট্র।


আরো খবর