• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

নিকোলাস মাদুরো আবারো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪

ভেনেজুয়েলায় আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিকোলাস মাদুরো। নির্বাচনী পরিষদের প্রকাশিত আংশিক ফলাফল অনুযায়ী আশি শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে মাদুরো ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন।

Advertisements

মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী এডমুন্ডো গঞ্জালেজ পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। মাদুরোকে হারানোর জন্য এডমুন্ডো গঞ্জালেজের পিছনে ঐক্যবদ্ধ হয়েছিল সকল বিরোধী দল। তাদের অভিযোগ ভোট গণনায় ব্যাপক জালিয়াতি হয়েছে। তারা এই ফলাফলকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।

জয়ের পর রাজধানী কারাকাসে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে মাদুরো বলেন তার পুনঃনির্বাচন হল ‘শান্তি ও স্থিতিশীলতার জয়’। এই সময় ভোটে বিরোধীদের জালিয়াতির অভিযোগকে তিনি ‘হেরে যাওয়ার কান্না’ বলে উপহাস করেন।

দেশটিতে ভোট পর্যবেক্ষণে খুবই সীমিত সংখ্যক স্বাধীন নির্বাচন পর্যবেক্ষক সুযোগ পেয়েছেন। জাতিসংঘের চারজন এবং কার্টার সেন্টারের একটি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে করেছে।

ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হলেও তা প্রত্যাখ্যান করেছেন নির্বাচনী কর্তৃপক্ষের প্রধান, যিনি প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ মিত্র।


আরো খবর