• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

জাহানারা বললেন, ‘আমরা আবারও ব্যর্থ’

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

নারী এশিয়া কাপ এনে দিয়েছিল দেশের ক্রিকেটের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি। ২০১৮ সালে মালেশিয়ায় এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে দেশে প্রথমবারের মতো কোনো ট্রফি নিয়ে এসেছিল মেয়েরা।

Advertisements

এখনও অবধি ভারতের বাইরে একমাত্র দলের এশিয়া কাপ শিরোপা জয়।
কিন্তু ওখান থেকে পথটা প্রশস্ত হয়নি বাংলাদেশের। গত আসরে ঘরের মাঠে সেমিফাইনালে খেলতে পারেনি তারা। এবার সেমিফাইনালে গেলেও ভারতের কাছে হেরেছে ১০ উইকেটে। দেশে ফেরার পর বিমানবন্দরে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন দলের অলরাউন্ডার জাহানারা আলম।

অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘সবকিছু মিলিয়ে হ্যাঁ, আমরা আবারও ব্যর্থ। আমরা অবশ্যই কাজ করব, আমাদের হাতে কিছু সময় আছে। আমার মনে হয় যে আমরা যদি ব্যাটিং ইউনিট হিসেবে একটু ভালো করতে পারি, ইনশাল্লাহ ফল আমাদের দিকে আসবেই আসবে। ’

অক্টোবরে বাংলাদেশে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে সময়টা ভালো কাটছে না বাংলাদেশের। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হোয়াইটওয়াশ। এবার এশিয়া কাপেও বড় কিছু করতে পারেনি তারা। তবে বিশ্বকাপে ভালো করতে এখনও আশাবাদী জাহানারা।

তিনি বলেন, ‘ঘরের মাটিতে বিশ্বকাপ, সবার চাওয়া পাওয়া অনেক উপরে থাকবে এবং আমরা চেষ্টা করব আমাদের ভুলত্রুটিগুলো যেন আমরা ওভারকাম করে ব্যাটিংয়ে দারুণ পারফরম্যান্স করতে পারি, ব্যাটিং ইউনিট হিসেবে। ’


আরো খবর