• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

গোলানে রকেট হামলায় নিহত ১২, লেবাননে ইসরায়েলের পাল্টা হামলা

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

ইসরায়েল বলছে অধিকৃত গোলানা মালভূমিতে ইসরায়েলি বসতিতে একটি ফুটবল মাঠে রকেট হামলার জবাবে লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর স্থাপনায় হামলা চালিয়েছে তারা। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

Advertisements

ইসরায়েলি বিমান বাহিনী বলেছে যে তারা ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তু’সহ ‘অস্ত্রের ভান্ডার এবং সন্ত্রাসী অবকাঠামো’তে আঘাত করেছে। খবর বিবিসি

এর আগে গোলান মালভূমিতে একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়। তাছাড়া আহত হয় আরও অন্তত ১৯ জন। নিহতদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এই হামলার জন্য ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেন। তিনি জানান, ফুটবল মাঠে আগাত হানা রকেটটি ইরানের তৈরি ফালাক-১ যা ইরান ছাড়া শুধু হিজবুল্লাহরই হাতেই রয়েছে।

তবে লেবাননে শক্তিশালী এই সশস্ত্র দলটি এই হামলার ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, মাজদাল শামসকে লক্ষ্যবস্তু করার বিষয়ে নির্দিষ্ট কিছু শত্রু মিডিয়ার অভিযোগকে তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে।


আরো খবর