• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

বল হাতে উজ্জ্বল সাকিব-শরিফুল

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলা টাইগার্স মিশিশাউগা। ভ্যাঙ্কুবার নাইটসকে ২২ রানে হারিয়েছে তারা।

Advertisements

এ ম্যাচে বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন অধিনায়ক সাকিব। আগের ম্যাচে যদিও উইকেট পাননি। আরেক বাংলাদেশি শরিফুল ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।

ব্রাম্পটনে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। শুরুতে অবশ্য সেভাবে রান ওঠেনি। তবে মাঝের ওভার থেকে রানের চাকা বাড়াতে থাকেন ইফতিখার আহমেদ। ৪০ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হন তিনি। শেষ দিকে ডিলন হেইলিগের ১৯ বলে ২৭ ও গুরপাল সিধু ৭ বলে ১০* রানের ক্যামিও ইনিংস উপহার দেন।

জবাবে হার্শ থাকেরের ৬৭ বলে ৭৯ রানের ইনিংসের পরও জিততে পারেনি ভ্যাঙ্কুভার। ৬ উইকেটে ১৩০ রান নিয়ে থামে তারা।


আরো খবর