• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

আগরতলা রেলস্টেশন থেকে ২৩ বাংলাদেশি আটক

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আগরতলা (ত্রিপুরা): আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ২৩ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে জিআরপি থানা পুলিশ।

Advertisements

রোববার (২৮ জুলাই) জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দেব বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (২৭ জুলাই) রাতে জিআরপি থানা পুলিশের রুটিন তল্লাশির সময় রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. সেলিম রেজা (২৭), রাম সাহা (২৪), আসমাউল হক (২০), জাকির হোসাইন (৪০), ইব্রাহিম খলিল (২৩), শাহীন এলাম (২৮), নয়ন আলী (১৯), মো. ইলাহী হোসাইন (২১), মো. তাইব হোসাইন (১৯), মো. ডালিম (১৯), মো. আব্দুল আজিজ, মো. সাইফুল ইসলাম (২৫), সাহাবুদ্দিন শেখ (৩৩), মো. সাহিদুল ইসলাম (২০), মো. সুমন (২৬), মো. আমিরুল ইসলাম (২৪), হাজিকুল বাবু (২৩), রমজান শেখ (১৯), মো. মিজানুর (২৪), মো. রেহান শেখ (১৯)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। মো. শাহীন আলী (২৬), আলী আকবার (২৬) ও শাকিল শেখের (১৯) বাড়ি রাজশাহী জেলায়।

ওসি জানান, ওই যুবকরা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা নিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। প্রাথমিকভাবে তারা জানিয়েছে, ভালো কাজের সন্ধানে অনুপ্রবেশ করেছে।

তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা নেওয়া হয়েছে। আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হবে। তবে প্রকৃত কী উদ্দেশে তারা ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানান তিনি।

এভাবে একসঙ্গে এতজন বাংলাদেশি যুবকের অনুপ্রবেশের ঘটনায় নতুন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের প্রশ্ন যদি বিএসএফ সীমান্তে সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এতগুলো মানুষ একসঙ্গে অনুপ্রবেশ করা অসম্ভব ছিল।


আরো খবর