• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

অলিম্পিকে জয়ে শুরু জোকোভিচ-আলকারাসের

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪

নোভাক জোকোভিচের ক্যারিয়ারে একমাত্র অপূর্ণতা বলতে গেলে কেবল অলিম্পিকই। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে কখনোই সোনা জয়ের স্বাদ পাননি সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী এই টেনিস তারকা।

Advertisements

সেই আক্ষেপ ঘুচাতে এবার প্যারিস অলিম্পিকে শুরুটা করেছেন দারুণভাবে। ৫৩ মিনিটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেনকে উড়িয়ে দেন ৬-০, ৬-১ গেমে।
রোলা গাঁরোয় দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ মুখোমুখি হতে পারেন চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। এর আগে অবশ্য নাদালকে প্রথম রাউন্ডে হারাতে হবে হাঙ্গেরীর মার্তন ফুকসোভিকসকে। তবেই দেখা মিলবে এই মহারণের। কিন্তু লাল মাটির কোর্টে নাদালকে হারানো যে অনেকটাই অসম্ভব তা আর বলার বাকি নেই। ২০০৮ বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন এই স্প্যানিশ তারকা।

সেই আসরেই ব্রোঞ্জ পান জোকোভিচ। তার মতোই এবারের অলিম্পিকের শুরুটা জয় দিয়ে করেছেন সদ্য উইম্বলডন জেতা কার্লোস আলকারাস। লেবাননের হাদি হাবিবকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। ডাবলসে তার সঙ্গে জুটি বেঁধে খেলবেন নাদাল।


আরো খবর