• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

এখনই যুদ্ধ শেষ করার সময়, নেতানিয়াহুকে বললেন কমলা হ্যারিস

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনাকে তিনি খোলামেলা ও গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন।

Advertisements

নভেম্বরে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ডেমোক্রেট প্রার্থী হচ্ছেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।

প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়েও কঠোর সুরে হ্যারিস বলেছেন, তিনি গাজায় হতাহতের বিষয়ে তার গভীর উদ্বেগ স্পষ্ট করেছেন। নেতানিয়াহুকে তিনি বলেছেন, ইসরায়েল কীভাবে আত্মরক্ষা করছে তা গুরুত্বপূর্ণ।

হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর কমলা হ্যারিস বলেন, এখনই যুদ্ধ শেষ করার সময়। দুই রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

পাশাপাশি আমেরিকানদের এ সংঘাত নিয়ে সূক্ষ্ম প্রভেদের বিষয়ে সতর্ক থাকার আহ্বানও জানান ভাইস প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন নেতানিয়াহু। গেল রোববার বাইডেন পুনঃনির্বাচনী প্রচারণা থেকে সরে আসেন।

আগের দিন মার্কিন কংগ্রেসে ভাষণ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জনের অঙ্গীকার করেন তিনি। তার ভাষণের সময় কংগ্রেসের বাইরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা বিক্ষোভ করছিলেন।

গাজা যুদ্ধ এখন নবম মাসে রয়েছে। যুদ্ধের ইতি টানতে নেতানিয়াহু দেশের পাশাপাশি বিদেশেও চাপের মুখোমুখি।


আরো খবর