• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইন্টারনেট না থাকায় ‘আগের সময়ে’ ফিরে গিয়েছিলেন আফিফরা

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

প্রায় ছয়দিন পর সীমিত আকারে দেশে ইন্টারনেট ফিরেছে। কোটা সংস্কার আন্দোলন তীব্র আকার ধারণ করার পর ইন্টারনেট বন্ধ হয়ে যায় গত বৃহস্পতিবার রাত থেকে।

Advertisements

এরপর গতকাল পুরোদমে ফিরেছে ব্রডব্যান্ড।
ইন্টারনেট না থাকার এই সময়ে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার ছিলেন চট্টগ্রামে। দুই দলে ভাগ হয়ে স্বল্প ও দীর্ঘ পরিসরের ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এর মধ্যে নেমে আসে কারফিউ।

খেলা, অনুশীলন সবকিছু বন্ধ হয়ে যায়। ইন্টারনেট ছাড়াই হোটেলবন্দি থাকতে হয় ক্রিকেটারদের। ওই সময়ের অভিজ্ঞতা জানিয়েছেন চট্টগ্রামে তখন থাকা আফিফ হোসেন ধ্রুব। আড্ডায়ই তাদের সময় কেটেছিল বলে জানান তিনি।

আফিফ বলেন, ‘আসলে শুধু খেলোয়াড় হিসেবে বলবো না, যে কোন মানুষ হিসেবে এরকম সময় কাটানো খুবই কঠিন একটা ব্যাপার। আশা করি সামনে এরকম সময় আর আমাদের কাটাতে হবে না ইনশাল্লাহ। ’

‘অনেকটা অনেক আগের সময়ে ফিরে যাওয়ার মতো যে, ইন্টারনেট নাই। আমাদের বাইরে যাওয়ার কোন উপায় নেই, অনেক সময় আড্ডা দেওয়া হয়েছে যেটা অবশ্যই ইন্টারনেট থাকলে হয় না। এমন পরিস্থিতিতে এসেছে যে সকালে ব্রেকফাস্ট বা রাতে ডিনার শেষে আড্ডা দেওয়া হয়েছে। ’


আরো খবর