• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

ইসরায়েলি কয়েক বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা দিল অস্ট্রেলিয়া

রাজশাহী সংবাদ ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

ইসরায়েলি কয়েকজন বসতি স্থাপনকারীর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে অস্ট্রেলিয়া। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস অপরাধের অভিযোগ আনা হয়েছে তাদের নামে।

Advertisements

খবর আল জাজিরার।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বৃহস্পতিবার নিষেধাজ্ঞার ঘোষণা দেন। সাত ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং অবৈধ তল্লাশি ফাঁড়ি স্থাপনকারী একটি কট্টরপন্থী গোষ্ঠীর ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কট্টরপন্থী ওই গোষ্ঠীর নাম হিলটপ ইয়ুথ। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উসকে দিয়ে অপরাধ করেছে গোষ্ঠীটি, বলেন ওং। নিষেধাজ্ঞার আওতাধীন বসতি স্থাপনকারীরা মারধর, যৌন হামলা এবং নির্যাতনের মতো অপরাধ ঘটিয়েছেন বলে জানান তিনি।

এক বিবৃতিতে ওং বলেন, বসতি স্থাপনকারী সহিংস অপরাধীদের জবাবদিহি করতে এবং তাদের চলমান বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করতে আমরা ইসরায়েলের প্রতি আহ্বান জানাই। এসব কর্মকাণ্ড উত্তেজনা আরও বাড়িয়ে দেয় এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের জন্য স্থিতিশীলতা ও সম্ভাবনাকে আরও দুর্বল করে।

অস্ট্রেলীয় সরকারের পদক্ষেপ সাধারণত তার মিত্র যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও জাপানের অনুরূপ পদক্ষেপ অনুসরণ করে থাকে।

গত ১১ জুন ইসরায়েলের একনিষ্ঠ সমর্থক যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং উগ্র-ডানপন্থী জাতীয়তাবাদী গোষ্ঠী লেহাভার ওপর নিষেধাজ্ঞা দেয়।


আরো খবর