• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন উপলক্ষে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন ৭ নভেম্বর ১৯৭৫ : আমার চোখে সিপাহি-জনতার বিপ্লব বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ভিইউ সাইফিউশন কৃষকের সার পাচার ও অপচয় ঠেকাতে নজরদারির আহ্বান কৃষিমন্ত্রীর পবায় নিজ উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ শিশুর পুষ্টিই জাতির শক্তি,আমাদের করণীয় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় তানযীমুল উম্মাহর ৬ শিক্ষার্থীর ৯ পুরস্কার জেলা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisongbad.com

পোশাকই দেখেই বোঝা যায় কেমন খাবার খেতে পছন্দ করেন!

লাইফস্টাইল ডেস্ক
সর্বশেষ: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

সব সময় বলা হয় পোশাক পরা-খাবার খাওয়া এসব সবাই নিজের পছন্দমতোই করে থাকে। স্থান, আবহাওয়া, আর্থিক অবস্থার ওপরও নির্ভর করে।

Advertisements

পোশাক দেখে একজন মানুষের রুচি, ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থান অনেকটাই বোঝা যায়।
কিন্তু পোশাকের সঙ্গে খাবারের কোনো সম্পর্ক থাকতে পারে, এটা তো কখনো জানা হয়নি। না জানলে জেনে নিন। কারণ, ব্যক্তি কেমন খাবার পছন্দ করেন বলে দেয় তার পোশাক।

ক্যাজুয়াল পোশাক যারা পরেন, তারা অস্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করেন। সম্প্রতি চীনের সাংহাইয়ের এশিয়া ইউরোপ বিজনেস বিশ্ববিদ্যালয়ের চালানো এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে।

মার্কেটিংয়ের অধ্যাপক জিহুয়া ওয়াংয়ের নেতৃত্বে এই সমীক্ষায় ২৭৭ জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হয়। অংশ নেওয়া শিক্ষার্থীদের দুই ভাগে রাখা হয়। যাদের একদল পরেন বিজনেস স্যুট বা জিন্স, অন্যরা পরে রয়েছেন ক্যাজুয়াল পোশাক।

পরীক্ষার করে দেখার জন্য, বিকেলের নাস্তায় পরিবেশন করা হয় পটেটো চিপস আর চেরি টমেটো। উদ্দেশ্য ছিল কোন দল স্বাস্থ্যকর খাবার বেছে নিচ্ছে, সেটি খতিয়ে দেখা।

দেখা যায়, যারা ফরমাল পোশাক পরেন তাদের মধ্যে অর্ধেক কিছুই খেতে চাননি। যারা জিন্স পরে ছিলেন, তাদের মধ্যে ৪০ শতাংশ দুই ধরনের খাবারই খেয়েছেন। আর যারা ক্যাজুয়াল পোশাক পরেছিলেন, সবারই মানসিকতা ছিল পটেটো চিপস খাওয়ার দিকে।

ফরমাল পোশাক পরতে যারা পছন্দ করেন তাদের খাবার খাওয়াসহ পুরো জীবনযাপনেই শৃঙ্খলার ছাপ পাওয়া যায়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও দেখা যায়।


আরো খবর